ক্যাপশন নিউজ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : উপজেলার মুড়াপাড়া সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে, স্কুল প্রাঙ্গণে করা হয়েছে বৃক্ষরোপণ। গতকাল বুধবার বিদ্যালয়ের মাঠে যমুনা ব্যাংক লিমিটেডের মুড়াপাড়া শাখা আয়োজিত চারা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ঠাকুর দাস কর। বক্তব্য রাখেন যমুনা ব্যাংক লিমিটেডের মুড়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. এমদাদুল হক রব্বানী, ব্যাংক কর্মকর্তা পারভেল মোল্লা, মো. মামুন, বিদ্যালয়ের শিক্ষক হাজী মো. আল আমিন মিয়া, রমজান হোসেন প্রমুখ               —ইত্তেফাক