সাভারে সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা খালাশীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হলো—সাভারের গেন্ডা খালাশীপাড়া এলাকার ব্যবসায়ী লেহাজ উদ্দিন এবং একই এলাকার মো. সেলিমের ছেলে শাহরিয়ার জিম। তবে এ ঘটনার মূল ধর্ষক রাব্বীকে এখনো আটক করতে পারেনি পুলিশ।