বায়ুদূষণের অপরাধে গাজীপুর সিটি করপোরেশন এলাকার আনোয়ার ইস্পাত ও এলিট স্টিল কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
গতকাল দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অ?ধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত নিয়ে ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় বায়ুদূষণের দায়ে বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকার এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা এবং কুনিয়া এলাকার আনোয়ার ইস্পাত লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের উপ-পরিচালক মো. আ. সালাম সরকার, পরিদর্শক শেখ মুজাহিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের গাজীপুরের উপ-পরিচালক মো. আ. সালাম সরকার জানান, দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।