নিহত পুলিশ সদস্যদের পরিবারকে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর

কর্তব্যরত অবস্থায় ডিএমপির নিহত পুলিশ সদস্যদের পরিবার ও আহত পুলিশ সদস্যদের ৬২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করলেন প্রধানমন্ত্রী। গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে (ডিএমপি) প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদান কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবার ও আহত পুলিশ সদস্যদের মধ্যে প্রদান করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অনুদান কর্তব্যরত অবস্থায় নিহত ১১ পুলিশ সদস্যের পরিবারকে ৫ লাখ টাকা করে ৫৫ লাখ এবং কর্তব্যরত অবস্থায় আহত ৭ পুলিশ সদস্যকে চিকিত্সার জন্য ১ লাখ টাকা করে ৭ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া ডিএমপির ট্রাফিক কল্যাণ তহবিল হতে কর্তব্যরত ৬২ পুলিশ সদস্য ও তাদের পরিবারের চিকিত্সা ব্যয় বহনের জন্য মোট ২১ লাখ ২৮ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন ডিএমপি কমিশনার।