আট দিন পর যোগাযোগ চালু

আট দিন পর বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ চালু হয়েছে। সড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বুধবার সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শহরের বাসস্ট্যান্ড ছেড়ে গেছে চট্টগ্রাম, কক্সবাজারসহ দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনগুলো। এদিকে পাহাড় ধসে সড়ক বিধ্বস্ত হওয়ায় রুমা উপজেলার সঙ্গে জেলা সদর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তিন দিন ধরে।

ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যবসায়ীদের অকল্পনীয় ক্ষতি হয়েছে। ক্রেতাদের অর্ডারি মাল সরবরাহ করতে পারিনি। চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সবার।