মিন্নির বাবা মোজাম্মেল হোসেন অভিযোগ করেছেন, ‘মেয়ের পক্ষে আইনি লড়াই চালানোর জন্য দুইজন আইনজীবীকে নিয়োগ করেছিলাম। কিন্তু তারা গতকাল কোটে উপস্থিত থাকলেও তার মেয়ের পক্ষে দাঁড়াননি বা কোন কথা বলেননি।’
স্থানীয় প্রভাবশালী এক আইনজীবী মিন্নির পক্ষে কোন আইনজীবী যেন না দাঁড়ান সেজন্য তিনি তার সহকর্মী আইনজীবীদের ওপর চাপ সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন মিন্নির বাবা মোজ্জামেল হোসেন।