বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত

বাংলাদেশ সেনাবাহিনীতে নারী প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৪১তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস কোর্সের আওতায় এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।  

নিয়োগের বিস্তারিত তথ্য  

পদের নাম:  
আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (AFNS) 

পদ সংখ্যা:  
-নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা:  
- এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০  
- সরকার অনুমোদিত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে  
- শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন  

বয়স ও বৈবাহিক অবস্থা  

বয়সসীমা: ২৬ বছরের মধ্যে (১ মার্চ ২০২৫ তারিখে)  
বৈবাহিক অবস্থা: বিবাহিতা, অবিবাহিতা, বিধবা বা তালাকপ্রাপ্তা সকল নারী আবেদন করতে পারবেন  

শারীরিক যোগ্যতা  
উচ্চতা: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)  
ওজন: ৪৬ কেজি (১০০ পাউন্ড)  

বুকের মাপ:  
স্বাভাবিক অবস্থায়: ২৮ ইঞ্চি (০.৭১ মিটার)  
প্রসারিত অবস্থায়: ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার)  

বেতন ও সুযোগ-সুবিধা  
বেতন: সেনাবাহিনীর বেতনক্রম অনুযায়ী  

অন্যান্য সুবিধা:  
- বাসস্থান সুবিধা  
- চিকিৎসা সুবিধা  
- সন্তানদের শিক্ষাব্যয়  
- উচ্চতর প্রশিক্ষণের সুযোগ 

নির্বাচন পদ্ধতি  

লিখিত পরীক্ষা  
তারিখ: ৭ মার্চ ২০২৫  
সময়: সকাল ৯টা  
পরীক্ষার কেন্দ্র: শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস  

পরীক্ষার বিষয়:  
পেশাগত বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা  
পরীক্ষার পরবর্তী ধাপ:  
ফলাফল এপ্রিলের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে  

মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা  
তারিখ: ২৫-২৭ মে ২০২৫  
স্থান: ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাস  

যা সঙ্গে আনতে হবে:  
মূল সনদপত্র ও মার্কশিট (এসএসসি, এইচএসসি, বিএসসি ইন নার্সিং ও ইন্টার্নশিপ সার্টিফিকেট)  
কলআপ লেটার (প্রিন্ট করা)  

প্রয়োজনীয় নথিপত্র না আনলে অযোগ্য বলে গণ্য করা হবে।  

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা  
স্থান: সিএমএইচ, ঢাকা সেনানিবাস  
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে  

চূড়ান্ত নির্বাচন ও যোগদান  
সব ধাপে উত্তীর্ণ প্রার্থীদের সেনাসদর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে  
পরবর্তী সময়ে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে  

আবেদন প্রক্রিয়া ও ফি  

আবেদন ফি: ১০০০ টাকা  
অনলাইনে আবেদন করতে হবে  
আবেদনের শেষ তারিখ: ১ মার্চ ২০২৫ 

আবেদন লিংক ও বিস্তারিত জানতে ভিজিট করুন: বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট।