ঝিনাইগাতীতে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার স্থানীয় বন বিভাগ উপজেলার ছোট গজনী টিলাপাড়া এলাকা থেকে ওই হাতির মৃতদেহটি উদ্ধার করে।

কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম জানান, বুধবার রাতে হাতিটির মৃত্যু হয়। গজনী বিট কর্মকর্তা শাহ্ আলম জানান, মাদি হাতিটির বয়স প্রায় ৩০ বছরের মতো হবে। বৃহস্পতিবার বিকালে উদ্ধারকৃত হাতির মৃতদেহ ময়না তদন্ত শেষে মাটি চাপা দেওয়া হয়। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে অধ্যক্ষের ১০ বছর কারাদণ্ড

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু