ঠাকুরগাঁও জেলা কারাগারে ধর্ম নারায়ণ (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।
ঠাকুরগাঁও কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী জানান, ধর্ম নারায়ণ মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, তিনি একটি হত্যা মামলার অন্যতম আসামি। গত ২১ আগস্ট সদর উপজেলার জগন্নাথপুর সরকার পাড়ার বাসিন্দা ধর্ম নারায়ণের বিরুদ্ধে নিজের ভাতিজাকে হত্যার অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি