আরো তিনটি গার্মেন্টস কারখানার কর্মীরা বেতন পাবেন বিকাশে

আরো তিনটি গার্মেন্টস প্রতিষ্ঠান এখন থেকে তাদের কর্মীদের বেতন-ভাতা বিকাশে পরিশোধ করবে। এ লক্ষ্যে ডিজাইনার ফ্যাশন লিমিটেড, এ অ্যান্ড ই বাংলাদেশ এবং তারা গ্রুপ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর একটি হাটেলে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তি হস্তান্তর করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর, ডিজাইনার ফ্যাশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন, এ অ্যান্ড ই বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এঞ্জেলো লিয়ানাগে এবং তারা স্পিনিং লিমিটেডের হেড অফ ফিন্যান্স মো. ইয়াকুব আলী ও এনায়েতপুর স্পিনিং লিমিটেডের ডিজিএম মো. মুশফেকুজ্জামান। —প্রেস বিজ্ঞপ্তি