বিদ্যুত্ চালিত গাড়ি বাড়বে ইউরোপে

আগামী দুই বছরের মধ্যে বিদ্যুত্ চালিত গাড়ির মডেল তিন গুণ বাড়বে। বিবিসির এক সংবাদ অনুযায়ী, ২০১৮ সালে বিদ্যুত্ চালিত ৬০টি মডেলের গাড়ি থাকলেও ২০২১ সাল নাগাদ ২১৪টি মডেলে উন্নীত হবে। তবে এই গাড়ি ব্যবহারে রিচার্জ স্টেশন পর্যাপ্ত নয় বলে ব্যবহারকারীরা জানিয়েছেন। পরিবেশ সুরক্ষায় কার্বন নিঃসারণ কমানো জন্য বিদ্যুত্ চালিত গাড়ি ব্যবহারে উত্সাহিত করা হচ্ছে। ইউরোপে সবচেয়ে বেশি বিদ্যুত্ চালিত গাড়ি তৈরি করে জার্মানি। দেশটিতে ২০২৩ সাল নাগাদ ১৬টি বৃহত্ ব্যটারি প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে।