আগৈলঝাড়ায় মাছের পোনা অবমুক্ত

 ‘মাছের চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালি শেষে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন করেন আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। উপজেলার সেরাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত সড়কে বর্ণাঢ্য র্যালি শেষে সকাল ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রম ও এতিম খানার পুকুরে প্রধান অতিথি হিসেবে জাতির পিতার ভাগনে, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি মাছের পোনা অবমুক্ত করে মত্স্য সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, অধ্যক্ষ আকবর আলী, সিনিয়র মত্স্য কর্মকর্তা তপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীর কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটুসহ কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।