জনতার মুখোমুখি হচ্ছেন চসিক মেয়র

দায়িত্ব গ্রহণের পর গত চার বছরে নগরীতে বাস্তবায়নকৃত স্বল্প আর দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা সম্পর্কে অবহিত করতে এবং ভবিষ্যত্ রূপরেখা নিয়ে জনতার মুখোমুখি হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আগামী ২৫ জুলাই সকাল ১০টায় জামালখান হেলদি ওয়ার্ডে রীমা কনভেনশন সেন্টারে জনতার মুখোমুখি হবেন তিনি। গতকাল বৃহস্পতিবার চসিক সূত্র এই তথ্য জানান। জানা যায়, পর্যায়ক্রমে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে জনতার মুখোমুখি হবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। আগামী ২৬ জুলাই চসিক মেয়রের দায়িত্ব গ্রহণের চার বছর পূর্ণ হবে।

পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নগরীর বাকলিয়া সরকারি হাইস্কুলের পাশে একটি পুকুরে ডুবে সাঈদ আদিত্য (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। আদিত্য বাকলিয়া সরকারি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। সে পটিয়ার ভূর্ষি এলাকার মো. সৈয়দের পুত্র।  চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকে তাদের বাসা।