বরের প্রশংসা করে আলোচনায় লেডি গাগা

মার্কিন পপতারকা লেডি গাগা গত বছরের মাঝামাঝি সময়ে মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সারেন। তারপর থেকে সুযোগ পেলেই মাইকেলের সুনাম করেন তিনি। নিজের বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ থাকেন এই সংগীতশিল্পী। 

লেডি গাগা। ছবি: সংগৃহীত

সম্প্রতি পিপল রিপোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লেডি গাগা বলেন, ‘মাইকেলের সঙ্গে দেখা হওয়ার পর, আমার মনে হয় মাইকেল সবচেয়ে দয়ালু ও ভালো মনের ব্যক্তি। আমার কাছে সে খাঁটি একজন মানুষ।’

গত বছর মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সারেন লেডি গাগা। ছবি: ইনস্টাগ্রাম

মার্কিন এই তারকা তার সঙ্গীর প্রশংসা করে আলোচনায় এসেছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ানোর পর সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মাইকেলের প্রশংসায় সরব থাকেন নিয়মিত। স্বামীকে নিয়ে তার করা ইতিবাচক মন্তব্য তাকে একাধিকবার সংবাদ শিরোনামে এনেছে।