জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০টি অবৈধ দোকান উচ্ছেদ ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফুটপাতে অবৈধভাবে স্থাপিত ৭০টি দোকান উচ্ছেদ এবং বিভিন্ন অপরাধে তিন জনের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে।