মা কদ বানুকে (৬৭) নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে চার ছেলে! ঘটনাটি ঘটেছে পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল গ্রামে। এ ঘটনায় চার ছেলেকে আসামি করে বয়োবৃদ্ধ মা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
থানায় অভিযোগ করতে আসা বৃদ্ধা কদ বানু জানান, অভিযুক্ত চার ছেলে স্বামীর বসতভিটাটি জোরপূর্বক লিখিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে তাকে হয়রানি করছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।