কুলাউড়ায় কবর থেকে তোলা হলো স্কুলছাত্রীর লাশ

কুলাউড়া উপজেলার বরমচাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী  কুলসুমা বেগমের (১৪) লাশ দাফনের ১৪ দিন পর গতকাল বৃহস্পতিবার কবর থেকে তোলা হয়েছে। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, কুলসুমার মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকাবাসীর মনে সংশয় দেখা দিলে ইউপি চেয়ারম্যান বিষয়টি মৌখিকভাবে থানা কর্তৃপক্ষকে অবহিত করেন। ফলে বিষয়টি কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। এই ডায়েরির ভিত্তিতে জেলা প্রশাসক লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের নির্দেশ দেন।