ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাঙ্গা এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি ও দুই হাজার ৭৯০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ধরাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। আটকরা হলেন—জয়নাল আবেদীন ওরফে ড্রাম বাবু, মো. সাদেক ও মো. আব্দুল্লাহ। তাদের সবার বাড়ি ধরাভাঙ্গা এলাকায়।
ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে ধরাভাঙ্গা এলাকায় ড্রাম বাবুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।