ফকিরহাটে বৃহস্পতিবার দুপুরে এক ভুয়া চিকিত্সককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে মিজানুর রহমান।
উপজেলার কাটাখালী এলাকায় মা মেডিসিন কর্নারে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। এ সময় বিচারক ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা তাকে ওই দণ্ড দেন। এ সময় মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. অরিজুল ইসলাম, এএসআই ইমদাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।