অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয়-বিক্রয় করার অভিযোগে পাইকগাছায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত চিংড়ি পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বৃহস্পতিবার সকালে উপজেলার মিনহাজ বাজারে বিভাগীয় অভিযান চালিয়ে খড়িয়া গ্রামের মৃত লুত্ফর রহমানের ছেলে ও রসুল ফিসের মনিরুল ইসলাম গাজীকে ৩ হাজার টাকা জরিমানা এবং ১০ কেজি চিংড়ি জব্দ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে চিংড়ি পুড়িয়ে নষ্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মত্স্য অফিসার এস এম শহিদুল্লাহ।