রাঙ্গাবালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাঙ্গাবালী উপজেলায় বৃহস্পতিবার সকালে বজ্রপাতে খলিল হাওলাদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খলিল হাওলাদার ঐ ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের অদুদ হাওলাদারের ছেলে।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হেমায়েত উদ্দিন জানান, বিষয়টি  আমরা অবগত হয়েছি। নিহতের পরিবারকে তাত্ক্ষণিক সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।