যশোর-সাতক্ষীরা সড়কে বাস উলটে আহত ২৭

যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুরের মধ্যকুল গুটলেতলা নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাস উলটে পাশের মত্স্য ঘেরে পড়ে। এতে নারী ও শিশুসহ ২৭ যাত্রী আহত হয়। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ১২ জনকে। এদের মধ্যে আশঙ্কাজনক আড়াই মাসের শিশু ফারহানকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় আহত গুরুত্বর ১২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দেড় বছরের একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহজাহান আহমেদ জানান, যাত্রীবাহী বাসটি কেশবপুরের মধ্যকুল গুটলেতলা নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মত্স্য ঘেরে উলটে পড়ে। সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ আহতদের কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।