দামুড়হুদায় বুধবার সন্ধ্যায় ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে বিজিবি।
ঠাকুরপুর বিজিবির টহল কমান্ডার আ. হান্নান স্থানীয় সড়ক থেকে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাদের আটক করে।
বিজিবি জানায়, মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মাদার আলীর ছেলে সুজন ও বিপ্লবকে ১২ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।