উজ্জীবিত মোহামেডান আজ আরেকটি জয় চায়

প্রিমিয়ার ফুটবল লিগে ৪-০ গোলে আবাহনীকে হারিয়ে মোহামেডান যেন ফুরফুরে মেজাজে রয়েছে। দলের সমর্থকরা বেশ আনন্দে কাটাচ্ছেন। যেভাবে আবাহনীকে হারিয়েছে সেই ধারাবাহিকতা রেখে মোহামেডান লিগের শেষ খেলাগুলো জিতে পয়েন্ট তুলে নিতে চায়। মোহামেডান আজ নোফেল স্পোর্টিংয়ের বিপক্ষে মাঠে নামবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল ৪টায়। ২৪ জুলাই নীলফামারীতে মোহামেডান খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। ২৮ জুলাই মুক্তিযোদ্ধা এবং ৩১ জুলাই রহমতগঞ্জের বিপক্ষে মোহামেডানের খেলা ঢাকায়। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা লড়াইয়ে নামবে।