‘আমরা কেউ-ই আইনের ঊর্ধ্বে নই’ এ বার্তা দিতেই দুদক কাজ করছে

 ‘আমরা কেউ-ই আইনের ঊর্ধ্বে নই’—সমাজে এ বার্তা পৌঁছে দিতেই দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে। দুদক চেয়ারম্যান গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে এ কথা বলেন।

দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করে দুদক চেয়ারম্যান বলেন, বিগত সাড়ে তিন বছরে সমাজের এমন কোনো স্তর নেই, যাদের কাউকে না কাউকে আইনি আমলে আনা হয়নি। কমিশনের এই অভিযান ছিল মূলত সমাজে একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য।