ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
গতকাল বৃহস্পতিবার তিনি তাঁর মতিঝিলের চেম্বারে গণফোরামের এক জরুরি সভায় এই আহ্বান জানান। সভায় ড. কামাল বন্যায় জানমালের ক্ষতির জন্য সমবেদনা প্রকাশ করেন।
সভায় বন্যাদুর্গত মানুষের প্রতি সরকারের অবহেলা, উদাসীনতা এবং সুষ্ঠু ত্রাণ বিতরণে বিলম্ব ও অনিয়মের অভিযোগ করা হয়। গণফোরাম ত্রাণ নিয়ে রংপুরে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছে বলেও সভায় জানানো হয়। সভায় গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, সভাপতি পরিষদ সদস্য আমসা আমিন, মহসিন রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।