ডেঙ্গু প্রতিরোধে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। নোটিশে বলা হয়েছে, ডেঙ্গু প্রাকৃতিকভাবে তৈরি জীবাণু অস্ত্র বা ভাইরাস। শত্রুভাবাপন্ন কোনো দেশ বা গোষ্ঠী ডেঙ্গুকে অস্ত্র হিসেবে প্রয়োগ বা পরীক্ষা চালাচ্ছে কি না এমন আশঙ্কা রয়েছে। এজন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে সমন্বয় করে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব ও ঢাকার দুই সিটির মেয়র বরাবর ডাকযোগে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাঠান আইনজীবী মো. মাহমুদুল হাসান।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অভিযানের নামে জাপান ডেঙ্গু জ্বরের ভাইরাসসহ বিভিন্ন রোগের ভাইরাসকে জীবাণু অস্ত্রে রূপান্তর করে আমেরিকা আক্রমণ করে।