ইংরেজি
জ্যাকি প্রামান্ডো পেরেরা, সহকারি শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
Article
Sakib is a cricketer. (সাকিব একজন ক্রিকেটার।)
Give me an apple. (আমাকে একটি আপেল দাও।)
The sun is red. (সূর্য লাল।)
মলক্ষ্য করো :
cricketer —এর আগে a বসেছে, apple —এর আগে an বসেছে, sun —এর আগে The বসেছে।
এই a, an, the কে Article বলে। A এবং an —কে বলা হয় Indefinite Article। The —কে বলা হয় Definite Article|
÷Article “A” :
He is a good boy. (সে একজন ভাল ছেলে।)
I am a student. (আমি একজন ছাত্র।)
good শব্দটি শুরু হয় ‘g’ দিয়ে এবং student টি শুরু হয় ‘s’ দিয়ে। g এবং s হলো consonant।
তার মানে, consonant এর আগে a বসে।
A এর আরও কিছু ব্যবহার :
give me a one-taka note.
(আমাকে একটি এক টাকার নোট দাও।)
My elder brother goes to a university.
(আমার বড় ভাই একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে।)
÷one এর পূর্বে a বসে। কারণ o বর্ণটি vowel হলেও এখানে o এর উচ্চারণ ‘ওয়া’।
÷university এর পূর্বে a বসে। কারণ u বর্ণটি vowel হলেও এখানে u এর উচ্চারণ ‘ইউ’।
তার মানে, o —এর উচ্চারণ যদি ‘ওয়া’ হয় এবং u —এর উচ্চারণ যদি ‘ইউ’ হয় তাহলে পূর্বে a বসে।
÷Article “An” :
This is an ant. (এটি একটি পিঁপড়া।)
Give me an orange. (আমাকে একটি কমলা দাও।)
ant শব্দটি শুরু হয় ‘a’ দিয়ে এবং orange টি শুরু হয় ‘o’ দিয়ে। a এবং o হলো vowel।
তার মানে, vowel এর আগে an বসে।
An এর আরও কিছু ব্যবহার :
Jakir is an honest man. (জাকির একজন সত্ লোক।)
He is an M.A. (তিনি একজন এম.এ. ডিগ্রীধারী।)
এখানে,
÷honest এর পূর্বে an বসেছে। কারণ honest শব্দটিতে h এর উচ্চারণ হয় ‘A’।
÷M.A. এর পূর্বে an বসেছে। কারণ M বর্ণটি উচ্চারণের শুরুতে ‘এ’ আছে।
তার মানে, কোনো consonant —এর উচ্চারণ যদি vowel দিয়ে শুরু হয় তাহলে পূর্বে an বসে।
÷ Article “The” :
Bring the English book. (ইংরেজি বইটি নিয়ে আস।)
Give me the red pen. (আমাকে লাল কলমটি দাও।)
English book বলতে নির্দিষ্ট বইকে বোঝায়, red pen বলতে নির্দিষ্ট কলমকে বোঝায়।
তার মানে, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে তার আগে the বসে।
The এর আরও কিছু ব্যবহার :
÷The sun, The earth, The moon etc.
তার মানে, মহাবিশ্বে একটাই আছে এমন নামের আগে the বসে।
÷The Padma, The Bay of Bengal, The Himalayas.
তার মানে, নদী, সাগর, পর্বত শ্রেণি নামের আগে the বসে।
÷The Quran, The Bible.
তার মানে, ধর্মগ্রন্থের নামের আগে the বসে।
÷ The Ittefaq. The Prothom alo,
তার মানে, সংবাদপত্রের নামের আগে the বসে।
.যেখানে Article ব্যবহার হয় না :
÷I love cricket.
তার মানে, খেলার নামের আগে Article বসে না।
›Allah alone can help us. তার মানে, আল্লাহ বা সৃষ্টিকর্তার পূর্বে Article বসে না।