১৯৩০ সালে সশস্ত্র যুব বিদ্রোহ হয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

 

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

বিশ শতকে বাংলায় যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছে, সেগুলোর একটি ঘটনাপঞ্জি তৈরি করো।

উত্তর : বিশ শতকে বাংলায় যে সব প্রতিরোধ আন্দোলন হয়েছে—

বঙ্গভঙ্গ রদ আন্দোলন : ১৯০৫ সালে ব্রিটিশরা বাংলা প্রদেশকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, একে বঙ্গভঙ্গ বলা হয়। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। অর্থাত্ দুই বাংলাকে একত্রিত করে দেয়া হয়।

স্বরাজ আন্দোলন : ১৯২৪ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত এ আন্দোলন পরিচালিত হয়।

অসহযোগ আন্দোলন : ১৯২০ সাল থেকে ১৯২২ সাল পর্যন্ত এ আন্দোলন পরিচালিত হয়।

সশস্ত্র যুব বিদ্রোহ : ১৯৩০ সালে সশস্ত্র যুব বিদ্রোহ হয়।

ভারত ছাড় আন্দোলন : ১৯৪৬ সালে পরিচালিত হয় ভারত ছাড় আন্দোলন। এই আন্দোলনের সমাপ্তি ঘটে ১৯৪৭ সালে ব্রিটিশদের এ উপমহাদেশ ত্যাগের মধ্য দিয়ে।

বাঙালির স্বাধিকার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের কর।

উত্তর : বাঙালির স্বাধীকার আন্দোলনে ভূমিকা পালনকারী রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়া সম্পর্কে আরও তথ্য নিচে উপস্থাপন করা হলো—

রবীন্দ্রনাথ ঠাকুর : রবীন্দ্রনাথ ঠাকুর ২৫শে বৈশাখ ১২৬৮ সালে (৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দ) জন্মগ্রহণ করেন। গোরা, ঘরে বাইরে, যোগাযোগ তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধ। ১৯১৩ সালে তিনি তাঁর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

কাজী নজরুল ইসলাম : কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সনে (২৪ মে ১৮৯৯ খ্রিষ্টাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর কবিতায় সামাজিক অধিকার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার মন্ত্রণা রয়েছে। তিনি বাংলাদেশের জাতীয় কবি।

বেগম রোকেয়া : বেগম রোকেয়া ১৮৮০ খ্রিস্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। মুসলমান নারীদের শিক্ষা বিস্তারের জন্য তিনি অসামান্য অবদান রেখেছেন। অবরোধ বাসিনী, পদ্মরাগ, মতি  চোর, সুলতানার স্বপ্ন তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।ধধধধ