নবম ও দশম শ্রেণির পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র

মো. শহীদুর রহমান, সহকারী শিক্ষক

বারাজান এসসি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট

 

 

 

 

 

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। আজ তোমাদের ‘বাংলা ভাষার ব্যাকরণ’ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ ‘ণত্ব ও ষত্ব বিধান’ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর তুলে ধরা হলো।

১। বাংলা ভাষায় সাধারণত কোন্ ধ্বনির ব্যবহার নেই?

ক) ক এবং ঙ               খ) চ এবং ঞ

গ) ণ এবং ষ                ঘ) ট এবং ণ

২। কোন্ শব্দের বানানে ‘ণ’ এবং ‘ষ’ লেখার প্রয়োজন হয় না?

ক) তত্সম, তদ্ভব ও দেশি

খ) তত্সম, অর্ধ-তত্সম ও তদ্ভব

গ) অর্ধ-তত্সম, তদ্ভব ও বিদেশি

ঘ) দেশি, তদ্ভব ও বিদেশি

৩। তত্সম শব্দের বানানে ‘ণ’- এর সঠিক ব্যবহারের নিয়মকে কী বলে?

ক) ণত্ব বিধান                  খ) ষত্ব বিধান

গ) সংসক্ত বিধান           ঘ) বিধি বিধান

৪। ‘ণত্ব ও ষত্ব বিধান’ কোন্ শ্রেণির শব্দে অনুসৃত হয়?

ক) তদ্ভব  খ) তত্সম  গ) দেশি  ঘ) বিদেশি

৫। ট- বর্গীয় ধ্বনির আগে তত্সম শব্দের বানানে সর্বদা কোন্ ধ্বনি যুক্ত হয়?

ক) ণ             খ) ন        গ) ন্ন                          ঘ) রেফ

৬। ট- বর্গীয় ধ্বনির আগে তত্সম শব্দের বানানে সর্বদা ‘ণ’ যুক্ত হয়। এর উদাহরণ কোনটি?

ক) বর্ণনা         খ) লণ্ঠন     গ) ভীষণ       ঘ) কণিকা

৭। ঋ, র, ষ- এর পরে কী হয়?

ক) ণ্য           খ) ন্ন              গ) ণ   ঘ) ন

৮। ঋ, র, ষ- এর পরে ‘ণ’ হয়। এর উদাহরণ কোনটি?

ক) কৃপণ      খ) হরিণ         গ) অর্পণ               ঘ) কারণ

৯। নিচের কোনটিতে স্বভাবতই ‘ণ’ হয়?

ক) কৃপণ         খ) অর্পণ           গ) আপণ         ঘ) হরণ

১০। নিচের কোন্ বানানটি সঠিক?

ক) রুক্সিনী      খ) লবণ          গ) বাণিজ্য         ঘ) লাবন্য

১১। কোন্ ক্ষেত্রে সাধারণত ‘ণত্ব বিধান’ খাটে না?

ক) সমাসবদ্ধ শব্দে        খ) অব্যয়যুক্ত শব্দে

গ) সন্ধিযুক্ত শব্দে          ঘ) প্রত্যয়যুক্ত শব্দে

১২। সমাসবদ্ধ শব্দে সাধারণত ‘ণত্ব বিধান’ খাটে না। এর উদাহরণ কোনটি?

ক) অনুষঙ্গ  খ) যতন  গ) রতন  ঘ) ত্রিনয়ন

১৩। তত্সম শব্দের বানানে ‘ষ’- এর সঠিক ব্যবহারের নিয়মকে কী বলে?

ক) ণত্ব বিধান            খ) ষত্ব বিধান

গ) নিত্য বিধান          ঘ) সত্য বিধান

১৪। কোন্ জাতীয় শব্দে ‘ষ’- এর ব্যবহার হয়?

ক) দেশি  খ) বিদেশি  গ) তদ্ভব  ঘ) তত্সম

১৫। কোন্ জাতীয় শব্দে ‘ষ’- এর ব্যবহার হয় না?

ক) তত্সম  খ) অর্ধ-তত্সম  গ) সংস্কৃত  ঘ) তদ্ভব

১৬। ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে কী হয়?

ক) স        খ) ষ          গ) শ          ঘ) ন

১৭। ঋ- কারের পর কী হয়?

ক) ষ          খ) স           গ) শ                       ঘ) ন

১৮। ঋ- কারের পর ‘ষ’ হয়। এর উদাহরণ কোনটি?

ক) চিকীর্ষা                খ) প্রতিষ্ঠান

গ) উত্কৃষ্ট                 ঘ) ষড়যন্ত্র

১৯। ট- বর্গীয় ধ্বনির সঙ্গে কী যুক্ত হয়?

ক) ন       খ) স          গ) শ                           ঘ) ষ

২০। ট- বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। এর উদাহরণ কোনটি?

ক) বর্ষ          খ) নষ্ট          গ) দ্বেষ      ঘ) আষাঢ়

উত্তর:১। গ, ২। ঘ, ৩। ক, ৪। খ, ৫। ক, ৬। খ, ৭। গ, ৮। ঘ, ৯। গ, ১০। খ, ১১। ক, ১২। ঘ, ১৩। খ, ১৪। ঘ, ১৫। ঘ, ১৬। খ, ১৭। ক, ১৮। গ, ১৯। ঘ, ২০। খ,