‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলার শেষ দিন আজ

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে শুরু হয়েছে দুই দিনের ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা। ভারতের বেশ কয়েকটি স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ-সুবিধা বিষয়ে জানা যাবে এই মেলায়। গতকাল শুক্রবার আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই মেলার উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (এডুকেশন) জিসনু প্রসন্ন মুখার্জী।

মেলায় ভারতের বিখ্যাত সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান প্রদর্শন ও সেখানে পড়ার বিস্তারিত তথ্য জানানো হয়। আজ মেলা চলবে সারাদিন। এরপর ২২ ও ২৩ জুলাই চট্টগ্রামের পেনিনসুলা হোটেল এবং ২৫ জুলাই খুলনার হোটেল সিটি ইনে এ মেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, স্টাডি ইন ইন্ডিয়া মেলায় ভারতের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বোর্ডিং শিক্ষা কার্যক্রম প্রদর্শিত হচ্ছে। মেলায় ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, প্যারামেডিক্যাল, ডেন্টাল, নার্সিং, বায়োটেকনোলজি, ফার্মেসি, আইটি, এমবিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, জার্নালিজম, স্থাপত্য এবং আরো অনেক বিষয়সহ নিজ নিজ কলেজের মাধ্যমে ভর্তির ব্যবস্থা রয়েছে।