অরক্ষিত রেলগেটগুলো সুরক্ষার আহ্বান ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির

সারাদেশে অরক্ষিত রেলগেইটগুলো সুরক্ষার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গত বৃহস্পতিবার সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান এক যৌথ  বিবৃতিতে এই আহ্বান জানান। 

বিবৃতিতে বলা হয়, রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও অরক্ষিত রেলগেইটের কারণে অনেক মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। দেশের প্রায় সড়ক মহাসড়কগুলো প্রসারিত হওয়ায় রেলগেইটের পরিমাণও অধিকাংশে বেড়ে গেছে। বর্তমানে সারাদেশে রেলগেইটের সংখ্যা ২ হাজার ৫০০টি। এর মধ্যে প্রায় ১৪৬২টি রেলগেইটে গেইটম্যান না থাকার কারণে রেল দুর্ঘটনা প্রায়শই ঘটছে। এতে করে প্রচুর জানমালের ক্ষতি হচ্ছে। তাই যেখানে রেলগেইট অরক্ষিত অবস্থায় রয়েছে এবং গেইটম্যান নেই সেখানে অনতিবিলম্বে গেইটম্যান নিয়োগ করে স্বাভাবিকভাবে যান চলাচলের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। -সংবাদ বিজ্ঞপ্তি