সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ও পরিবেশ কৌশল বিভাগের তরুণ শিক্ষার্থীরা পরীক্ষামূলকভাবে শীতলক্ষ্যা নদীতে একটি নৌযান চালিয়ে বায়ু ও নৌযানের সম্মিলিত গতিবেগ ব্যবহার করে একটি উইন্ড টার্বাইন দিয়ে বিদ্যুত্ উত্পাদনে সক্ষম হয়েছে। এ প্রক্রিয়ায় ২৪ ভোল্টের ব্যাটারিকে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম হয়েছে। যা নৌপথে নবায়নযোগ্য জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে।
জাহাজশিল্পে নবায়নযোগ্য শক্তির কথা মাথায় রেখেই প্রাকৃতিক শক্তি (বায়ু) ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদন ছিল এ গবেষণার মূল বিষয়বস্তু। উত্পাদিত এই বিদ্যুত্ মূলত ব্যবহার করা যাবে নৌযানসমূহের নানাবিধ কর্মকাণ্ডে। বাংলাদেশের সহজলভ্য দেশীয় সরঞ্জামাদি ব্যবহার করে তৈরি করা হয়েছে এ উইন্ড টার্বাইনটি। এই আবিষ্কার দেশীয় জাহাজশিল্পে পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে এই উদ্যোগকে এগিয়ে নিবে। গবেষণায় অংশগ্রহণ করেন ডঃ নাদিম খন্দকার ও তার দুই জন ছাত্র শুভ্র প্রকাশ দে রাহুল এবং শেখ মইনুল হাসান, পুরকৌশল ও পরিবেশ প্রকৌশল বিভাগ। -প্রেস বিজ্ঞপ্তি