বাগেরহাট জেলা শ্রমিক দলের নতুন কমিটি

সভাপতি আতিয়ার, সম্পাদক সাইফুল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলে সরদার আতিয়ার রহমানকে সভাপতি ও মো.সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

 কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনি ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত এই নতুন কমিটি শুক্রবার অনুমোদন দিয়েছে। বাগেরহাট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটিতে খান আওসাফুর রহমান বাবু খানকে সহ-সভাপতি, তাপস কুমার রায়কে যুগ্ম-সাধারণ সম্পাদক, শেখ আবু হানিফ শানুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।