উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়ায় ট্রেন থেকে পানিতে পরে নিখোঁজ হওয়ার তিন দিন পর অজ্ঞাত যুবকের লাশ শুক্রবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
সোনতলা সেতুর (করতোয়া) নদীর দক্ষিণ পাড়ে ঐ যুবকের লাশ ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উপজেলার দুর্গানগর ইউপি সদস্য এরশাদ হোসেন জানান, ঐদিন লাশ করতোয়া নদীর মাঝখানে ভেসে ওঠে দক্ষিণপাড়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে গত ১৭ জুলাই সকালে ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ছাদে থাকা ঐ যুবক ঘাটিনা রেলসেতু রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পড়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করেও পায়নি।