আদমদীঘিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও আদালতের ওয়ারেন্টমূলে নারীসহ ১৪জনকে গ্রেফতার করে শুক্রবার জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেফতারকৃতরা হলো যৌন নিপীড়ন মামলায় নয়ন, মাদক মামলায় নওগাঁর জোকাবিলা গ্রামের মাহফুজ রহমান, আদমদীঘির বশিপুর গ্রামের মুক্তার, সখিন, সহিদুল, পলাশ এবং আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে সুমি, কাজল, বাবু, হেলাল ও আদালতের ওয়ারেন্টমূলে ছোটো আখিড়া গ্রামের রতন, আব্দুল জব্বার, জয়নাল, আবুল কাশেমকে গ্রেফতার করা হয়।