সখীপুরে দুই শ্রমিক নেতার দণ্ড

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুর মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ কোষাধ্যক্ষ মো. শাহজাহান মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ দণ্ড দেন। সখীপুর পৌরসভার জেলখানা মোড়ে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ মো.শাহজাহান বাধা দেওয়ার চেষ্টা করেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় দুজনকে ঐ দণ্ড দেওয়া হয়েছে।