সেনবাগে বিদ্যুত্স্পৃষ্টে মা নিহত, ছেলে আহত

 সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মা জাহানারা বেগম (৪৫) ঘটনাস্থলে নিহত ও ছেলে আবদুল মন্নান মনু (১৮) গুরুতর আহত হয়েছে। মনু বর্তমানে সোনাইমুড়ি উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতের স্বজনরা জানায়, বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ের একটি বাঁশঝাড়ে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয় মা-ছেলে। ঘটনাটি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে থানায় জানানো হয়েছে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।