জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার ভারপ্রাপ্ত ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে উপজেলার রানীগঞ্জ বাজারের আবু বকর বীজ ঘরকে ১৫ হাজার টাকা, মত্স্য সংরক্ষণ আইনে মাছ বিক্রেতাকে এক হাজার টাকা ও পৌর শহরের মুসলিম সুইটমিটকে মেয়াদোত্তীর্ণ পণ্যে বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জরিমানার মোট ৩১ হাজার টাকা আদায় করা হয়।