ওয়াটসন লিটন হালদার, অধ্যক্ষ, সেন্ট যাকোব স্কুল, মোহাম্মদপুর, ঢাকা
তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি এবং বাংলার মতো গণিতও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। গণিত অনেক ছাত্র-ছাত্রীদের কাছে আনন্দের নয় অথচ এটি সবচেয়ে মজার বিষয়। ইংরেজি এবং বাংলা বিষয়ে অনেক নতুন শব্দ মুখস্থ করতে হয় কিন্তু গণিত শুধু বুঝে বারবার অনুশীলন করতে হয়। গণিত মনোযোগের সাথে বারবার অনুশীলন করতে হয়। মনোযোগ ছাড়া সঠিক গাণিতিক হিসাব করা কঠিন। অনেক সন্তানেরা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ সংক্রান্ত অঙ্ক বেশি ভুল করে থাকো। ভর্তি পরীক্ষার জন্য এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ অংশগুলো নির্ভুল করা আবশ্যক। সম্ভাব্য কিছু প্রশ্নকাঠামো নিয়ে আজ আলোচনা করা হলো। তবে মনে রাখবে ভালো মানের স্কুল হলেই শুধু হবে না, পড়তে হবে তোমাকেই আনন্দের সহিত আনন্দঘন পরিবেশে যেখানেই পড় না কেন তুমি।