আফ্রিকান নেশনস কাপে দলের খেলা দেখতে সুদূর কেপটাউন থেকে কায়রোয় গিয়ে হাজির হয়েছেন জিম্বাবুইয়ান সমর্থক আলভিন আলুভাহ ঝাকাতা। ৪৪ দিনের দীর্ঘ এই সফরে কখনো বাসে চড়ে, কখনো পায়ে হেঁটে তিনি পাড়ি দিয়েছেন প্রায় ১০ হাজার কিলোমিটার। এই সময়ে ভিসা জটিলতা, ইন্টারনেটের দুষ্প্রাপ্যতা কিংবা আন্দোলনের মুখে পড়েছিলেন তিনি। তবে এত কিছু করেও উদ্দেশ্য পূরণ হয়নি আলভিনের। ২১ জুন স্বাগতিকদের বিপক্ষে জিম্বাবুয়ের খেলাটির পর কায়রোয় পৌঁছান তিনি। তবে টুইটারে নিজের রোমাঞ্চকর ভ্রমণকাহিনি বর্ণনা করে রীতিমতো তারকায় পরিণত হয়েছেন আলভিন। আফ্রিকান ফুটবল সভাপতির কাছ থেকে আলজেরিয়া ও সেনেগালের মধ্যকার ফাইনালের টিকিটও পেয়েছেন তিনি।