বসুন্ধরা আজ জিতলেই চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগে নতুন ইতিহাস হতে যাচ্ছে আজ শনিবার। লিগে নবাগত বসুন্ধরা কিংস আজ সন্ধ্যা ৭টায় সিলেটে শেখ রাসেলকে হারালে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নিবে।

এ খেলাটির আগে বসুন্ধরার অর্জন ২০ খেলায় ৫৮ পয়েন্ট। আরো কোনো দল নেই কাছাকাছি। গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর পয়েন্ট ২১ খেলায় ৫১। এক ম্যাচ কম খেলেও এগিয়ে বসুন্ধরা। আবাহনীকে দুইবার হারিয়েই ৬ পয়েন্ট নিয়েছে এই বসুন্ধরা। একটা নবাগত দলের বিপক্ষে দুইবার হারের ঘটনা আবাহনীর ফুটবল রেকর্ডে আর নেই।

আজকের খেলা

আরামবাগ ও রহমতগঞ্জ, ৪টা ময়মনসিংহ। শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। আবাহনী ও সাইফ। ৪টা ও ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। বসুন্ধরা ও শেখ রাসেল। ৭টা, সিলেট।