মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. আক্তার (২৯) নামে আড়াইহাজারের এক যুবক নিহত হয়েছে। নিহত আক্তার উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানি গ্রামের আবুল কাশেমের ছেলে। নিহতের ছোটো ভাই কাউছার জানান, সাত বছর ধরে আক্তার মালয়েশিয়ায় একটি দোকানে কাজ করে আসছিল। মাসখানেক আগে দেশে ছুটি কাটিয়ে আবারও সে মালয়েশিয়ায় যায়। সে কুয়ালালামপুর শহরের পাশে ছিরিভামভাং নামক স্থানে থাকত।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় একটার দিকে বাসা থেকে মোটরসাইকেলযোগে কুয়ালালামপুরে দোকানে যাওয়ার পথে সে সড়ক দুর্ঘটনায় মারা যায়।