পরিকল্পিতভাবে আধুনিক গাজীপুর গঠন ও উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। গতকাল শুক্রবার বিকালে টঙ্গি প্রেসক্লাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেগম শামসুন্নাহার ভুঁইয়া এমপিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে টঙ্গির বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এসব কথা বলেন। টঙ্গি উন্নয়ন পরিষদের উদ্যোগে ও পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ঢাকার গাজীপুর উন্নয়ন পরিষদের আহ্বায়ক সাংবাদিক আতাউর রহমান ও যুগ্ম আহবায়ক এম এ সালাম শান্ত, পরিবেশবিদ মো. শহীদুল্লাহ, ডা. জালাল আহমদ প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি