পারস্য উপসাগরে ব্রিটেনের পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ডের বরাত দিয়ে ইরানি মিডিয়া এই তথ্য জানিয়েছে। ট্যাংকারে ২৩ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে এর কোম্পানি। গতকাল শুক্রবার হরমুজ প্রণালীতে ট্যাংকারটি জব্দ করা হয়। ব্রিটেনের জরুরি কমিটি কোবরা জরুরি বৈঠকে বসেছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে জরুরি পদক্ষেপ নিচ্ছে। - বিবিসি