আসামের নাগরিকপঞ্জির তালিকা চূড়ান্ত করতে সুপ্রিম কোর্টে সময় বাড়ানোর আবেদন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। একইসঙ্গে সুপ্রিম কোর্টকে সরকার জানিয়েছে, নাগরিকত্ব পেতে অবৈধ বাংলাদেশিরা ভুয়া তথ্য দিচ্ছে।
গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টে সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, খসড়া তালিকায় এমন বহু মানুষ ঢুকে পড়েছে যাঁদের পর্যাপ্ত নথিপত্র নেই। আবার অনেক প্রকৃত ভারতীয়ও তালিকা থেকে বাদ পড়েছেন। তাই ৩১ জুলাইয়ের সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তুষার মেহতা।
আরো পড়ুন: ২৩ নাবিকসহ ব্রিটিশ তেল ট্যাংকার আটক করেছে ইরান
ভারত অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হতে পারে না বলেও মন্তব্য করেছেন সলিসিটর জেনারেল। রয়টার্স, আনন্দবাজার পত্রিকা।
ইত্তেফাক/এসআর