রাণীশংকৈলে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর অর রশিদ (৬০), পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক অজয় বসাক (৫২), আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সদস্য ইউসুফ আলী (৩৩), হোসেনগাঁও এলাকার দুলাল হোসেন (৩২) ও বন্দর এলাকার সানোয়ার হোসেন সানী (২২)।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলার আওতায় গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।