প্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রতিবন্ধী কন্যা শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৯ জুলাই) বেলা ১১টায় স্থানীয় আড়াইহাজার পৌরসভাধীন মুকুন্দী গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার নবী হোসেনের ছেলে ধর্ষক আকাশকে (১৫)  গ্রেফতার করেছে। 

শিশুটির বাবা জানান, একা পেয়ে প্রলোভন দিয়ে বাড়ির পাশের একটি মাদরাসার পেছনে নিয়ে আকাশ ধর্ষণ করে। পরে মেয়ে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনাটি জানায়। এ সময় তার পরনের হাফপ্যান্ট বেয়ে রক্ত ঝরতে দেখে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাহমিনা জানান, শিশুটির শরীরে ধর্ষণের আলামত রয়েছে। তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন: ‘অভিভাবকহীন’ সেই বেড়িবাঁধ সংস্কারে টাকা বরাদ্দের আশ্বাস

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, থানায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। 

অপরদিকে, আড়াইহাজারে পানিতে পড়ে সুজন (৫) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ১টায় উপজেলার দড়ি বিশ্বনন্দী গ্রামে এ ঘটনা ঘটে। সুজন ওই গ্রামের আমানের ছেলে।

ইত্তেফাক/অনি