সঞ্জীব বর্মন
সহকারি শিক্ষক ও উদ্ভাবক, এটুআই
ভরট্ট পদুমশহর পঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা
পরীক্ষণের নাম: দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দুরত্ব
( জ্বলন্ত মোমবাতির উপর পানি ঢালা )
স্বল্পমূল্যের ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগতম।
আজকের এই পরীক্ষণটির মাধ্যমে দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব পর্যবেক্ষণ করতে পারবো।
পরীক্ষণটি করতে প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে:
১টি বড় (১৮ইঞ্চি/১৮ইঞ্চি) স্বচ্ছ কাচ, দুটি মোমবাতি, কয়েকজন শিক্ষার্থী ।
কার্যপদ্ধতি:
¦ কাঁচটিকে টেবিলের উপর এমনভাবে স্থাপন করি যেন নড়াচড়া না করে।
¦ একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের সামনে টেবিলের উপর রাখি।
¦ কাঁচের পিছনে জ্বলন্ত মোমবাতির প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে।
¦ দ্বিতীয় মোমবাতিটি কাঁচের পেছনে এমন ভাবে দাঁড় করাই যাতে জ্বলন্ত মোমবাতির শিখাটি দ্বিতীয় মোমবাতির শিখার মতো মনে হয়।
¦ কাঁচ হতে জ্বলন্ত মোমবাতির দূরত্ব এবং দ্বিতীয় মোমবাতির দূরত্ব মাপি।
¦ কাঁচ হতে জ্বলন্ত মোমবাতির দূরত্ব এবং দ্বিতীয় মোমবাতির দূরত্ব সমান।
পর্যবেক্ষণ:কাঁচ হতে জ্বলন্ত মোমবাতির দূরত্ব এবং দ্বিতীয় মোমবাতির দূরত্ব সমান হওয়ার কারণ কী?
বৈজ্ঞানিক ব্যাখ্যা:মোমবাতির প্রতিচ্ছবির কারণে এরকম ঘটনা ঘটে। কাঁচ হতে মোমবাতির দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান।
সিদ্ধান্ত:দর্পণ হতে বস্তুর দূরত্ব ও বিম্বের দূরত্ব সমান।
সতর্কতা:সম্পূর্ণ কাজটি সাবধানে করতে হবে যাতে হাতে আগুন না লাগে।