কেবল পিসি বা স্মার্টফোন থেকে গান শোনা নয়; ছোট/বড় পরিসরের বৈঠকি কাজের উপযোগী তারহীন প্রযুক্তির একটি বহনযোগ্য স্পিকার দেশের বাজারে পরিবেশন করেছে প্রযুক্তি পণ্য ও সেবা বিপনন প্রতিষ্ঠান টেক রিপাবলিক। বিশ্ব নন্দিত জাবরা ব্র্যান্ডের এই স্পিকারে মিলবে উচ্চমানের ওমনি ডিরেকশনাল মাইক্রোফোন এবং এইচডি ভয়েস সুবিধা। ৭১০ মডেলের এই স্পিকারটি আভায়া, সিসকো, স্কাইপ এর মতো প্লাটফর্মের জন্য অত্যন্ত মানানসই একটি ডিভাইস। চাইলেই জুড়ে নেওয়া যায় কর্টানা, সিরি এবং গুগল অ্যাসিসট্যান্ট এর মতো অ্যাপ্লিকেশন। স্পিকারটির মূল্য ১৯ হাজার টাকা।